পাবনা সড়ক দুর্ঘটনা
পাবনায় ড্রাম ট্রাকের চাপায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের
পাবনা শহরের সিংগা বাইপাস এলাকায় দ্রুতগতির একটি ড্রাম ট্রাকের চাপায় আবুল কালাম আজাদ নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার দুপুরে ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফেরার পথে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চালাচ্ছে।